২৪ অক্টোবর ২০২৬ তারিখে স্থানীয় একটি প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অসচ্ছল পরিবারের সদস্যদের হাতে খাদ্যপণ্য তুলে দেন অতিথিরা। সংস্থার সভাপতি আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. রনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মো. মঈনউদ্দীন ও মো. বিল্লাল সরকার। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মো. রনি বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভাদাইল একতা জনকল্যাণ উন্নয়ন সংস্থার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মানবিক কাজে সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসা উচিত।”
সভাপতির বক্তব্যে আলম সরকার বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁদের সংস্থা অবহেলিত ও অসচ্ছল মানুষের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা। তাঁরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আয়োজক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, সমাজের অসচ্ছল মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকলে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো উপকৃত হবে।
The post আশুলিয়ায় শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল appeared first on ভোরের চেতনা.
