ছবির ক্যাপশন: ....
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন সোনারগাঁও জনপথ রোডের আবাসিক হোটেল পুর্নিমায় পাশের ই আরেক আবাসিক হোটেল কর্তৃপক্ষ রাজীবের নের্তৃত্ব একদল সন্ত্রাসী দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে পুর্নিমা আবাসিক হোটেলে হামলা চালায় এ সময় হামলাকারীদের প্রতিহত করতে গেলে তারা আবাসিক হোটেল পুর্নিমার স্টাফ, কর্মচারী ও ম্যানেজার কে পিঠিয়ে গুরুতর আহত করে ও হোটেলের ক্যাশ থেকে নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা ও হোটেল কর্মচারী রফিকুলের ব্যবহৃত স্মার্ট ফোন Realme C63 ও হোটেল কর্মচারী হাসিফের ব্যবহৃত স্মার্ট ফোন One Plus Nord ও মোঃ সাজু মিয়ার ব্যবহৃত স্মার্ট ফোন Vivoy21 ও সাথে থাকা নগদ ১৫৮০০ টাকা নিয়ে যায়। এসময় তারা হোটেল মালিক ফাহিম ও হোটেল মালিক রুবেল কে হত্যার উদ্দেশ্য খোজাখুজি করে, পরবর্তীতে তাদের না পেয়ে হোটেলের ম্যানেজার ইকবাল হোসেন কে বেধড়ক মারধর করে ও তাকে চোখ বেধে আব্দুল্লাপুর ব্রিজের নিচে নিয়ে যায় এবং তার সাথে থাকা মোবাইল ফোন থেকে নগদ একাউন্ট থেকে সেন্ড মানি করে আরো ৬৩০০ টাকা নিয়ে নেয় ও থাকে হুমকি প্রদান করে বলে তোদের মালিকদের বলে দিস আবাসিক হোটেল রংধনুর মালিক পিজুস সাহা রাজিব এর বেশি বারাবাড়ি করলে খুন করে লাশ গুম করে ফেলবো এই বলে সন্ত্রাসীরা তাকে ছেরে দেয়। পরবর্তীতে ম্যানেজার ইকবাল তার কর্মস্থল পুর্নিমা হোটেলে ফিরে এসে মালিক ফাহিম কে বললে তারা ঐ সন্ত্রাসীদের গতিবিধি ফলো করে এবং ডিউটিরত পুলিশ কে যানালে তারা রাব্বু মাহমুদ ও রফিকুল হোসাইন নামের দুইজন কে আটক করতে সক্ষম হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায় পাশের হোটেল ব্যবসায়ী পিজুস সাহা রাজিব তাদের পাঠিয়েছে। উক্ত ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নং১৯। বিজ্ঞ আদালত আসামীদের একদিনের রিমান্ড মঞ্জুর করে।
