ঘাম ঝরিয়ে মধাহ্নভোজে বাংলাদেশ
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ পিএম
ছবি: সংগৃহীত
-->আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে লড়াই জমিয়ে তুলেছে আফগানিস্তান। জয়ের জন্য ৪৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ইনিংসে ২০৩ রান তুলেছে আফগানরা। প্রথম সেশন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২০৩ রান। জয়ের জন্য বাংলাদেশের দরকার ৬ উইকেট এবং আফগানিস্তানের প্রয়োজন ২৭৬ রান।
বিস্তারিত আসছে...........
আরও পড়ুন
ক্লাব মালিকদের খুশি করতে ১২২ কোটি টাকা বাড়ি কিনলেন হালান্ড!
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম
ম্যানসিটির প্রতি আনুগত্যের নিদর্শন হিসেবে দেখা হচ্ছে আবুধাবির ইয়াস আইল্যান্ডে হালান্ডের বাড়ি কেনার ঘটনাকে। ছবি: সংগৃহীত
-->ম্যানচেস্টার সিটিকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় আর্লিং হালান্ড। ইংলিশ ক্লাবটির প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর পর এবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিলাসবহুল আবাসন কিনেছেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার।
শুধু হালান্ড নন, একই আবাসন প্রকল্পে বাড়ি কিনেছেন তার বাবা আলফ-ইঙ্গে হালান্ডও। প্রতিবেদন অনুযায়ী, সেখানে একটি বাড়ির দাম সর্বোচ্চ ৭৫ লাখ পাউন্ড পর্যন্ত। বাংলাদেশি টাকায় যায় ১২২ কোটিরও বেশি।
২৬ বছর বয়সী হালান্ডের এই সম্পত্তি কেনার ঘটনা এমন এক সময়ে সামনে এসেছে, যখন প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায় নিয়ে তুমুল আলোচনা চলছে। ক্লাবটির বিরুদ্ধে আনা সব অভিযোগেই দোষী সাব্যস্ত হওয়ার কথা জানিয়েছে ওই কমিশন। তবে সেই রায়ের বিরুদ্ধে আপিল করছে সিটির আবুধাবিভিত্তিক মালিকপক্ষ।
ম্যানসিটির প্রতি আনুগত্যের নিদর্শন হিসেবে দেখা হচ্ছে আবুধাবির ইয়াস আইল্যান্ডে হালান্ডের বাড়ি কেনার ঘটনাকে। ইয়াস আইল্যান্ডের ওই আবাসন প্রকল্পে ম্যানসিটির উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। সেখানে ক্লাবটির একটি প্রশিক্ষণ একাডেমি, ‘সিটি লাউঞ্জ’ নামে নির্দিষ্ট জায়গা এবং পুরো প্রকল্পজুড়ে দলের লোগো ও ব্র্যান্ডিং রয়েছে।
প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তাও দিয়েছিলেন হালান্ড। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বাবা আলফ-ইঙ্গে এবং সিটির সাবেক কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা।
অনিক/
আরও পড়ুন
আঘাত পেয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম
ছবি: সংগৃহীত
-->বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের শেষ দিনে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ফিল্ডারের ছুড়ে দেওয়া বল তার প্যাডে আঘাত করার পর ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। পরে ফিজিওর চিকিৎসা নেন এই আফগান ব্যাটার। তবে ব্যথা বেশি হওয়ায় শেষ পর্যন্ত ধীরে ধীরে মাঠ ছাড়েন তিনি।
আজ (১৩ অক্টোবর) দিনের শুরুতেই এই ঘটনা ঘটে। মাটিতে পড়ে থাকা শহিদির শুশ্রূষায় ছুটে আসেন ফিজিও। এ সময় তাকে বেশ অস্বস্তিতে দেখা যায়। ব্যথার তীব্রতায় ঠিকমতো নড়াচড়া করতেও কষ্ট হচ্ছিল তার। তিনি মাঠ ছাড়লে ব্যাটিংয়ে নামেন ইকরাম আলিখিল। তাকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সেদিকুল্লাহ অটল।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে জিততে এখনো ৩৩৯ রান প্রয়োজন আফগানিস্তানে। অটল ৩৮ এবং ইকরাম ৪ রানে ব্যাট করছেন। হাশমতউল্লাহ রিটায়ার্ড হন ব্যক্তিগত ২০ রানে।
অনিক/
আরও পড়ুন
২৫ বছরের অপেক্ষার অবসান
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএম
ছবি: সংগৃহীত
-->ইতিহাস গড়লেন জ্যাক রুডোনি। সিবিএস অ্যারেনায় নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন তিনি। তাতেই প্রিমিয়ার লিগে ঘরের মাঠে কভেন্ট্রি সিটির দীর্ঘ ২৫ বছরের গোলখরা ঘুচে।
সোমবার (১২ অক্টোবর) রাতে ম্যাচের ষষ্ঠ মিনিটে নিউক্যাসলের গোলরক্ষক লুকাস হর্নিচেকের ফাউলের শিকার হন কভেন্ট্রির ফরোয়ার্ড সিদিক চেরিফ। বক্সের মধ্যে চেরিফকে ফেলে দেওয়ায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট-কিক থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠান রুডোনি। ২০০১ এপ্রিলে সান্ডারল্যান্ডের বিপক্ষে জন হার্টসনের গোলের পর প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে এটিই কভেন্ট্রি সিটির প্রথম গোল।
দ্বিতিয়ার্ধের শুরুতেই (৪৮ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন তরুণ তারকা সিদিকি চেরিফ। এরপর ৭০ মিনিটে নিউক্যাসলের ডিফেন্ডার সভেন বোটম্যান একটি গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও স্বাগতিকদের থামানো যায়নি। ৮১ মিনিটে এলিস সিমস এবং ৮৬ মিনিটে স্টিফেন মফুনি গোল করে ৪-১ গোলের বড় জয় পায় কভেন্ট্রি সিটি।
পাপ্পু/
আরও পড়ুন
ড্রয়ের আশায় আফগানিস্তান
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম
ছবি: সংগৃহীত
-->৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেটে ১৩২ রান করেছে আফগানিস্তান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৩৪৭ রান। ১২৬ বলে ৩৫ রান করে অপরাজিত রয়েছেন সেদিকুল্লাহ অটল। অন্য প্রান্তে ২৭ বলে ১৯ রান নিয়ে ব্যাট করছেন হাশমতউল্লাহ শহিদি।
নিজের ব্যাটিংয়ে সন্তুষ্ট অটল। শেষ দিনেও এই ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচ ড্র করতে চান তিনি। সে জন্য যতটা সম্ভব বেশি সময় ব্যাটিং করে যেতে চায় আফগানিস্তান। অটল বলেন, ‘আমি যেভাবে এগোচ্ছি, তাতে বেশ খুশি। তবে আশা করি, আগামীকালও (আজ) আমি এটা ধরে রাখতে পারব। কারণ, আমরা এখন শুধু ভাবছি, কীভাবে ম্যাচটি ড্র করা যায় এবং শেষ সেশন পর্যন্ত কীভাবে আরও বেশি সময় ব্যাটিং করে যাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘এটাই আমাদের প্রধান লক্ষ্য। আজ যেভাবে প্রায় সবকিছু ঠিকঠাক করেছি, সেভাবেই আমরা মৌলিক বিষয়গুলো ঠিক রাখার চেষ্টা করছি।’
আফগানিস্তানের ইনিংসে প্রতিরোধ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রহমত শাহ ও অটল। দুজন মিলে ২১৪ বলে ৮২ রানের জুটি গড়েন। রহমতের প্রশংসা করে অটল বলেন, ‘আপনি যদি দেখেন, রহমত এখন দারুণ ফর্মে আছেন। পরিস্থিতি সম্পর্কে, প্রতিটি বোলার সম্পর্কে তিনি আপনাকে সবকিছু বলতে পারবেন। তাই শাহজির সঙ্গে ব্যাটিং করলে আপনি অনেকটা নির্ভার থাকবেন। প্রতিবারই তার সঙ্গে ব্যাটিং করার সুযোগ পাচ্ছি বলে আমি নিজেকে বেশ ভাগ্যবান মনে করি।’
অনিক/
