অনলাইন ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখো মানুষ সমবেত হয়েছেন। রোববার সকালে নামাজ শুরুর আগেই প্রার্থনাস্থলের ধারণক্ষমতা পূর্ণ হয়ে যাওয়ায় সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, খামেনির পাশাপাশি তার পরিবারের চার সদস্যেরও জানাজা অনুষ্ঠিত হচ্ছে। তাদের কফিনে শেষ শ্রদ্ধা জানাতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ তেহরানে জড়ো হয়েছেন।
জানাজার নামাজে ইমামতি করবেন আয়াতুল্লাহ শেখ জাফর সোবহানি। এর আগে দেশের বিভিন্ন শহরে শোকানুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালিত হয়। তেহরানের এই জানাজাকে জাতীয় শোকানুষ্ঠানের সবচেয়ে বড় পর্ব হিসেবে দেখা হচ্ছে।
