ছবির ক্যাপশন: .
মো. খাইরুজ্জামান সজিব, বিশেষ প্রতিনিধি, ঢাকা
রাজধানীর তিনটি বড় সরকারি হাসপাতাল -
হৃদরোগ ইন্সিটিউট , পঙ্গু হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
রোগীদের হয়রানি এবং হাসপাতাল কেন্দ্রিক দালাল চক্রের দৌরাত্ন্য কমাতে আজ) রবিবার ৮ ই মার্চ) সকাল থেকে অভিযান চালায় র্যাব-২।
র্যাব জানায়, স্বাস্থ্যমন্ত্রনালয়ের গৃহীত দালালবিরোধী ৭ দফা কর্মসূচির অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটক দালালরা, দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের বিভিন্ন প্রলোভণ দেখিয়ে হাসপাতালের বাইরে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল বলেও জানান র্যাব।
এদিকে, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক জানান হাসপাতালের এলাকায় দালালদের দৌরাত্ন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। রোগীদের সেবার মান বাড়াতে হাসপাতালের ভিতরে হুইলচেয়ার সরবরাহ নিশ্চিত করা।
সব স্টাফদের নির্ধারিত পোশাক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। হাসপাতালকে দালালমুক্ত রাখতে প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
