মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জোন কমান্ডার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে সেনাবাহিনী মাঠপর্যায়ে কাজ করছে। দীঘিনালা জোনের সেনাসদস্যরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন, যাতে পূজারিরা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন।
তিনি আরও বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ জোরদারে দীঘিনালা জোনের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
The post দীঘিনালায় পূজামণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার, নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী appeared first on Ctgtimes.com.
