
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
পাণ্ডুয়ায় দুর্গাপুজোর শোভাযাত্রায় এক বধূকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে। জানা গিয়েছে, ২২ অক্টোবর প্রতিমা নিরঞ্জনের জন্য জিটি রোড ধরে একটি শোভাযাত্রা যাচ্ছিল। সেই সময়ে চারচাকা করে যাচ্ছিলেন এক দম্পতি।রাস্তা পার করা নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে তাদের বচসা বাধে। এর পরেই তাঁদের বেধড়ক মারধর ও বধূর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিরাজ ঘোষ ও তারক বন্দ্যোপাধ্যায় নামে দু’জনকে গ্রেপ্তার করে। শনিবার তাদের চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
