ক্যান্সার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে দীর্ঘসূত্রিতা থাকবে না ঘোষণা দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতের বাজেটের বড় অংশ ব্যবহার করা হবে ক্যান্সারের চিকিৎসায়।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ন্যাশনাল ক্যান্সার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে দীর্ঘসূত্রিতা থাকবে না। মেশিন ক্রয় শুল্কমুক্ত করার ব্যবস্থা করা হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ক্যান্সার প্রতিরোধে যা যা করণীয়, সব করবে সরকার।
১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে কারও গাফিলতি চলবে না। গাফিলতি করলে কারও চাকরি থাকবে না।
