The Sangbad · সাধারণ
বিএসএফের কাছে দুই পুলিশ সদস্যকে ফেরত আনলো বিজিবি
১৬/১০/২০২৬

সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে দ্রুত ও কার্যকর যোগাযোগের মাধ্যমে আটক হওয়া দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে দেশে ফেরত আনা হয়েছে।পরবর্তী সময়ে বিজিবির পক্ষ থেকে তাদের বাংলাদেশ পুলিশের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
আজ (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তবর্তী মেইন পিলার ২০৫৯-এর নিকট বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং বিএসএফ ৪৯ ব্যাটালিয়নের মধ্যে এক ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে। এর পর দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাদেরকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
মূল প্রতিবেদনে যান ↗