পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। আমরা সবাই মিলেমিশে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেব। এই সাম্য, এই ভ্রাতৃত্ব যেন সারাজীবন থাকে; সৃষ্টিকর্তার কাছে সেটাই চাই। আমরা মানুষ—এটাই সবচেয়ে বড় পরিচয়।
সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মণ্ডপ পরিদর্শন শেষে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দেন প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
শামা ওবায়েদ বলেন, ‘নিরাপত্তার জন্য পুলিশ ও প্রশাসন দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমাদের মা-বোনরা যাতে স্বাধীনভাবে আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারে, সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে সমঅধিকার নিয়ে উন্নয়নের ছোঁয়া পাবে, নিরাপত্তা পাবে।’
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, বিএনপি নেতা খায়রুল বাসার আজাদ প্রমুখ।
এন কে বি নয়ন/এসআর/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
