নিজস্ব প্রতিবেদক, যশোর:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা যুবদলের উদ্যোগে আগামী ২৭ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিতব্য যুবসমাবেশ ও র্যালি সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় কেশবপুর পৌর ও থানা যুবদলের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যশোর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল কবির সুমন।
সভাটি পরিচালনা করেন কেশবপুর পৌর যুবদলের সদস্যসচিব মেহেদি বিশ্বাস।
সভায় বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মহসিন আলী মুকুল, সাবেক ছাত্রনেতা মেহেদি হাসান শিপন, হিমেল, তরিকুল ও আতাউরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি তৌহিদ হাসান, যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা সোহেল রানা সবুজসহ কেশবপুর পৌর ও থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় আগামী ২৭ অক্টোবরের যুবসমাবেশ ও র্যালি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করা এবং সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত নেতাকর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

