দক্ষিণ আফ্রিকার ৪ নভেম্বরের স্থানীয় সরকার নির্বাচনে মুসলিম ভোটারদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। ভোটের মাধ্যমে এলাকার নেতৃত্ব নির্বাচন, উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
দ্য সিটিজেন-এর ১৮ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ১৭ অক্টোবর কেপটাউনের রাইল্যান্ডস এলাকায় ইন্টারন্যাশনাল পিস কলেজ সাউথ আফ্রিকা আয়োজিত ‘মুসলিম ভোটার ও ব্যালট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন রামাপোসা। মুসলিম সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে আলোচনায় তিনি এ আহ্বান জানান।
রামাপোসা বলেন, দক্ষিণ আফ্রিকার সমাজ ও গণতন্ত্রে মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভোটাধিকার প্রয়োগ নাগরিক অধিকার ও দায়িত্বের অংশ; এর মাধ্যমে নাগরিকেরা নিজেদের এলাকার ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে পারেন।
তিনি বেকারত্ব, অপরাধ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় জনসেবার মতো বিষয় বিবেচনা করে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বর্ণবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় মুসলিম নেতাদের অবদানের কথাও স্মরণ করেন।
৪ নভেম্বরের নির্বাচনে ভোটাররা পৌরসভা ও স্থানীয় সরকার পরিচালনার জন্য জনপ্রতিনিধি নির্বাচন করবেন।