
মেয়ে জেমি লিভারের সঙ্গে জনি লিভারছবি: Instagram
Published on
:
1 min read
সহ-শিল্পী নয়, বরং বরাবরই নিজেকে বাবার একজন ছাত্রী বলেই মনে করেন জনি লিভার কন্যা জেমি। তবে কেরিয়ারের শুরুর দিন থেকেই জনি লিভারের কন্যা হওয়াটা যতটা গর্বের তাঁর কাছে, ‘লিভার’ পদবির ব্যবহারটা মানসিক চাপ বলে মনে করতেন জেমি। তাঁর কথায়, ‘প্রযোজকেরা প্রশ্ন তুলতেন কেন আমি বাবার নাম বা পদবি ব্যবহার করছি না, যাতে সবাই বোঝে আমি জনি লিভারের মেয়ে। কিন্তু ওটা অত্যন্ত বড় এক দায়িত্ব ছিল। আমাকে নিজের স্বকীয়তা খুঁজে বের করতে হতো, আমি কী পারি সেটা প্রমাণ করতে হতো।’
