Published on
:
1 min read
পুজোর আগেই যাত্রীদের জন্য সুখবর দিল দক্ষিণ পূর্ব রেল। একাধিক পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি-সাঁতরাগাছি এবং শালিমার-চেন্নাই বিচ রুটে এই ট্রেন চালানো হবে। পুজোর সময়ে দূরপাল্লার যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।
এক নজরে
দিল্লি–সাঁতরাগাছি স্পেশাল: ১৪ অক্টোবর দিল্লি থেকে ছাড়বে।
সাঁতরাগাছি–দিল্লি স্পেশাল: ১৫ অক্টোবর সাঁতরাগাছি থেকে ছাড়বে।
শালিমার–চেন্নাই বিচ স্পেশাল: ১৫ ও ২২ অক্টোবর চলবে।
চেন্নাই বিচ–শালিমার স্পেশাল: ১৭ ও ২৪ অক্টোবর চলবে।
দিল্লি-সাঁতরাগাছি রুটে কী কী ট্রেন?
দিল্লি ও বাংলার মধ্যে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ০৪০৯৪ ও ০৪০৯৩ নম্বরের দু’টি স্পেশাল ট্রেন চালানো হবে।
০৪০৯৪ দিল্লি–সাঁতরাগাছি স্পেশাল: ট্রেনটি ১৪ অক্টোবর রাত ১২টা ৩০ মিনিটে দিল্লি থেকে ছাড়বে। পরের দিন সকাল ৭টা ৪০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে।
০৪০৯৩ সাঁতরাগাছি–দিল্লি স্পেশাল: ট্রেনটি ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে। তৃতীয় দিনে রাত ১২টা ২৫ মিনিটে দিল্লিতে পৌঁছবে।
ট্রেন দু’টি ভোজুডিহ, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর ও খড়্গপুর স্টেশনে থামবে।
শালিমার–চেন্নাই বিচ রুটে কী কী ট্রেন?
দক্ষিণ ভারতে যাতায়াতের জন্য স্পেশাল ট্রেন চলবে। শালিমার ও চেন্নাই বিচ জংশনের মধ্যে স্পেশাল ট্রেন চালানো হবে।
০২৮৪১ শালিমার–চেন্নাই বিচ স্পেশাল: ট্রেনটি ১৫ ও ২২ অক্টোবর রাত ১১টা ৩০ মিনিটে শালিমার থেকে ছাড়বে। তৃতীয় দিনে ভোর ৩টের সময় চেন্নাই বিচ স্টেশনে পৌঁছবে।
০২৮৪২ চেন্নাই বিচ–শালিমার স্পেশাল: ফিরতি ট্রেনটি ১৭ ও ২৪ অক্টোবর সকাল ৬টায় চেন্নাই বিচ থেকে ছাড়বে। পরের দিন দুপুর ১টা ৪৫ মিনিটে শালিমারে পৌঁছবে।
এই ট্রেন দুটি যাত্রাপথে দক্ষিণ-পূর্ব রেলের অধীনে সাঁতরাগাছি, খড়গপুর ও বালেশ্বর স্টেশনে থামবে।
