ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শুরুটা বাজে হলো। গতকাল (শনিবার) প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে তারা। লিগ পর্বে ম্যাচ মাত্র দুটি। তাই প্রথম ম্যাচ হেরে যাওয়ার কারণে তাদের ফাইনালে ওঠার পথটা এখন বেশ কঠিন। যদিও এখনও সুযোগ শেষ হয়ে যায়নি।
আবুধাবিতে আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে তুলেছিল ২৭১ রান। মাত্র ২৪ রানে জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। যদিও পরে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। লড়াকু পুঁজিও দাঁড় করায়।
১৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলেই বাংলাদেশের জন্য সমীকরণ সহজ। নিজেদের শেষ ম্যাচ তারা খেলবে ২১ অক্টোবর। সেই ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলে ফাইনাল খেলবে বাংলাদেশ।
যদি জিম্বাবুয়ে আফগানদের কাছে হেরে যায় তখন সমীকরণ বেশ কঠিন হয়ে যাবে। বাংলাদেশ শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেও তখন ৩ দলের পয়েন্টই হবে ২। নেট রান রেটে সবচেয়ে এগিয়ে থাকা দুই দল যাবে ফাইনালে।
গতকাল ৯৯ রানে হেরে নেট রান রেটে ইতোমধ্যে অনেকটা পিঁছিয়ে রয়েছে বাংলাদেশ। বর্তমানে তাদের নেট রান রেট ঋণাত্মক ১.৯৮০, অন্যদিকে জিম্বাবুয়ের ধনাত্মক ১.৯৮০।
এসএইচ/এফএইচএম
