কুষ্টিয়ায় বিবিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
কুষ্টিয়া প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুষ্টিয়ার বিসিক শিল্পনগরীতে প্রতিষ্ঠিত বিবিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। ১৯৭৮ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পদার্পণ করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৯টায় কুষ্টিয়ার বিসিক শিল্পনগরীতে কারখানা ও প্রধান কার্যালয় প্রাঙ্গণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিবিআরবি গ্রুপের চেয়ারম্যান, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. মজিবর রহমান এবং বিবিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কারখানা প্রাঙ্গণ সাজানো হয়েছে বিভিন্ন রঙের পতাকা, ব্যানার ও ফেস্টুনে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। ঘরোয়া পরিবেশে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হবে বলে জানানো হয়েছে।
বিবিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. মজিবর রহমান ১৯৭৮ সালে কুষ্টিয়ার বিসিক শিল্পনগরীতে বিবিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে বৈদ্যুতিক তার ও কেবল উৎপাদন শুরু করেন। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে শুরু করা এই উদ্যোগ ধীরে ধীরে সম্প্রসারিত হয়। বর্তমানে বিবিআরবি কেবলসের পাশাপাশি গ্রুপটির অধীনে আরও ১০টি প্রতিষ্ঠান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ হাজার মানুষ যুক্ত রয়েছেন। পণ্যের গুণগত মান বজায় রেখে প্রতিষ্ঠানটি দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মো. মজিবর রহমান রপ্তানি খাতে স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাঁর নেতৃত্বে বিবিআরবি গ্রুপ দেশের শিল্প খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে বলে এতে দাবি করা হয়।
