পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। আজ রোববার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে চার টাকা ৯৩ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে চার টাকা ৫২ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ৭৫ পয়সা। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৪ ডিসেম্বর বেলা ১১টায় চট্টগ্রামের দ্য কিং অফ চট্টগ্রাম, পঞ্চক্লেশে হাইব্রিড সিস্টেমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।
সংশ্লিষ্ট সংবাদ: সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি
২৮ এপ্রিল ২০২৬
