সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ভারাঙ্গা-ভূঁইয়াপাড়া মদীনাতুল উলুম নূরানী হাফিজিয়া কওমি মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
স্থানীয় মুরুব্বি মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং ঝাঐল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল বারিক সরকার, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম মন্ডল এবং মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. শামিম রেজা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহদপ্তর সম্পাদক ও সাংবাদিক শেখ মো. এনামুল হক, শার্মিলা রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদুর রহমান মিঞা, ঝাঐল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি কায়সার পারভেজ কাজল, সাবেক দপ্তর সম্পাদক স্বপন সেখ এবং ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন প্রতীক।
এ ছাড়া অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম পরিচালনায় অবকাঠামোগত সুবিধা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
The post সিরাজগঞ্জের কামারখন্দে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন- সাবেক এমপি appeared first on ভোরের চেতনা.
