
এশিয়ান প্যারা গেমসে ভারতের পদক নিশ্চিত করলেন মানসী-তুলসীমাথিছবি: ইন্সটাগ্রাম
Published on
:
1 min read
এশিয়ান প্যারা গেমসে ফের পদক জয়ের পথে ভারতের প্যারা শাটলার মানসি যোশী ও তুলসীমাথি মুরুগেসন। মহিলাদের ডাবলসের SL3-SU5 বিভাগে সেমি ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন ভারতীয় জুটি। ফলে টানা দ্বিতীয়বার এশিয়ান প্যারা গেমসে পদক জয়ের কৃতিত্ব অর্জন করতে চলেছেন তাঁরা। ২০২৩ সালে হাংঝৌয়ে রুপো জিতেছিলেন মানসি ও তুলসীমাথি। শনিবার গ্রুপ পর্বের ম্যাচে চিনের ইউমেই লিউ ও টংটং লিকে ২১-১০, ২১-১৭ গেমে হারিয়ে দেন তাঁরা। এই জয়ের ফলে একটি ম্যাচ বাকি থাকতেই শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত।
