ছবির ক্যাপশন: .
মোঃ আল আমিন সরকার, রিপোর্টার, ঢাকা
রাজধানীর উত্তরা পশ্চিম জোনের ধউর বেড়িবাঁধ এলাকায় প্রতিকূল পরিবেশের মধ্যেও দায়িত্ব পালনে অবিচল রয়েছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। টানা বৃষ্টিপাত, কাদা-মাখা রাস্তা এবং নানা ধরনের দুর্ভোগ সত্ত্বেও তারা নিরলসভাবে জনসেবায় নিয়োজিত থেকে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন।
প্রতিদিনের মতো কঠিন পরিস্থিতিতেও ট্রাফিক সদস্যরা সড়কে উপস্থিত থেকে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে যখন সাধারণ মানুষের চলাচলই কষ্টকর হয়ে ওঠে, তখনও তারা দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য দেখান না।
স্থানীয়দের মতে, কাদা-মাখা পোশাক আর ক্লান্তিহীন কর্মব্যস্ততা যেন ট্রাফিক পুলিশ সদস্যদের পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ এবং জনসেবার প্রতীক হয়ে উঠেছে। মাঠপর্যায়ে তাদের এমন কর্মতৎপরতা প্রমাণ করে যে, দেশের সেবায় তারা কতটা নিবেদিতপ্রাণ।
এ বিষয়ে কামারপাড়া ট্রাফিক পুলিশের টিআই শফিকুল ইসলাম বলেন, “জনস্বার্থে ট্রাফিক পুলিশ সবসময় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। প্রতিকূল পরিবেশেও জনগণের নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
পথচারী ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জনস্বার্থে নিরলসভাবে কাজ করে যাওয়া সকল দায়িত্বশীল ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও আন্তরিক স্যালুট রইল।
