বিএম তারেক, হবিগঞ্জ:
হবিগঞ্জের লাখাইয়ে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী প্রতিযোগিতায় উপজেলার ১৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে ৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা—এই চারটি বিভাগে মোট ৪১ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও মেধা সনদ তুলে দেওয়া হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ক্বারী সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। তাঁরা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মীর মুদ্দাসসির আহমদ।
আয়োজকরা জানান, কুরআন শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং হিফজুল কুরআন কার্যক্রমকে উৎসাহিত করতে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
