
‘মহলানবিশ সংকেত’ গ্রন্থের প্রচ্ছদ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও লন্ডনের পটভূমির প্রতীকী চিত্র।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
বই এর নাম – মহলানবিশ সংকেত
লেখক – অর্ঘ্য দত্ত
প্রকাশনা সংস্থা – অরিত্র প্রকাশনী
মূল্য – ৪০০ টাকা
ঘুমন্ত রহস্য
১৯৪২-এর লন্ডন। বিশ্বযুদ্ধের মধ্যেও একদল দেশপ্রেমী স্বপ্ন দেখছে স্বাধীন ভারতের। তাদের নেতা অক্সফোর্ডের মেধাবী ছাত্র অর্জুন মৈত্র। তারা গোপন সঙ্কেত পাঠিয়ে চলেছে লন্ডন থেকে জার্মানিতে। সেখানে রয়েছেন স্বয়ং নেতাজি। হঠাৎ যুদ্ধের শেষে অর্জুন নিখোঁজ। এবার ফিরে আসা বর্তমান লন্ডনে। ব্যাঙ্ক কর্মী বাঙালি রিয়া আর ইতিহাসবিদ ক্রিস হান্ট জানত না যে, একটি পুরোনো ‘ভুল’ রাশিতে ভরা মহলানবিশ সমীকরণ তাদের টেনে নিয়ে যাবে ৮০ বছরের ঘুমন্ত এক রহস্যের কাছে। কী ভাবে সমাধান হবে এই রহস্যের? রাজনৈতিক মতাদর্শের টানাপড়েনের সঙ্গে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের নানা কাহিনি মিলেমিশে এক রুদ্ধশ্বাস থ্রিলার।
