হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, ১৬ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ১৭ থেকে ২৩ অক্টোবর দুর্গা পূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা আমদানি-রফতানি বন্ধ রাখেন। শনিবার দুপুর থেকে দুই দেশের মধ্যে পণ্য আনা-নেয়া শুরু হয়েছে।
দুর্গা পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আটদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে বীজবোঝাই ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দরটির বাণিজ্যিক কার্যক্রম চালু হয়।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, ১৬ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ১৭ থেকে ২৩ অক্টোবর দুর্গা পূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা আমদানি-রফতানি বন্ধ রাখেন। শনিবার দুপুর থেকে দুই দেশের মধ্যে পণ্য আনা-নেয়া শুরু হয়েছে।
বন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার স্যানাল জানান, আটদিন বন্ধ থাকার পর এ বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।
