দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টির সূচি প্রকাশ্যে। আগামী ১৫ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচ বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে খেলবে অ্যাকমি ও ফরচুন।
এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ৩১ ডিসেম্বর। ২০২৭ সালের ১ জানুয়ারি থাকছে রিজার্ভ ডে। বরিশালের পাশাপাশি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ভেন্যু হিসেবে থাকছে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
২৭ ডিসেম্বর থেকে শুরু প্লে-অফ। ফাইনালসহ এই পর্বের সবগুলো ম্যাচ বরিশালে।
টুর্নামেন্টের ৬ দল– অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক এবং ব্লু স্টার।
একনজরে ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি
১৫ ডিসেম্বর - অ্যাকমি বনাম ফরচুন, দুপুর ২:৪৫, বরিশাল
১৬ ডিসেম্বর - ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর
১৭ ডিসেম্বর - ওয়ালটন বনাম ব্লু স্টার, সকাল ১১টা, মিরপুর
১৯ ডিসেম্বর - সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার, দুপুর ২:৪৫, বরিশাল
২০ ডিসেম্বর - অ্যাকমি বনাম ওয়ালটন, দুপুর ২:৪৫, মিরপুর
২১ ডিসেম্বর - ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর
২২ ডিসেম্বর - অ্যাকমি বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর
২৪ ডিসেম্বর - সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট, সকাল ১১টা, মিরপুর
২৫ ডিসেম্বর - সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন, সকাল ১১টা, মিরপুর
প্লে-অফ পর্ব
২৭ ডিসেম্বর
এলিমিনেটর : তৃতীয় বনাম চতুর্থ দল, সকাল ১১টা, বরিশাল
প্রথম কোয়ালিফায়ার : প্রথম বনাম দ্বিতীয় দল, বিকেল ৩:৩০, বরিশাল
২৯ ডিসেম্বর - দ্বিতীয় কোয়ালিফায়ার : প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল, দুপুর ২:৪৫, বরিশাল
৩১ ডিসেম্বর - ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল, দুপুর ২:৪৫, বরিশাল
ফাইনালের রিজার্ভ ডে : ১ জানুয়ারি ২০২৭।
এসএইচ/এফএইচএম
