
ছবি: iStock
Published on
:
1 min read
শুক্রবার সকাল ৯টা পর্যন্ত শহর কলকাতায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল বিভাগ। শুক্রবার শহরের কোথাও কোনও পূর্ব নির্ধারিত বড় মিছিল বা জমায়েত নেই বলেই খবর। তবে, দুর্গাপুজো শেষ হওয়ার পরে চলছে প্রতিমা নিরঞ্জনের পর্ব। সেই কারণে বিকেলের দিকে স্ট্র্যান্ড রোড-সহ একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক বিভাগ।
