পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) চারটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘গ্রিন’ প্রকল্পের আওতায় এসব পদে সর্বোচ্চ মাসিক বেতন ২ লাখ ৩০ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম, পদসংখ্যা ও বেতন
১.ফুড সিস্টেম সেক্টর ম্যানেজার (হর্টিকালচার)
–পদসংখ্যা: ১টি
–মাসিক বেতন: ২,৩০,০০০ টাকা
২. কমিউনিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট
–পদসংখ্যা: ১টি
–মাসিক বেতন: ২,০০,০০০ টাকা
৩. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস)
–পদসংখ্যা: ১টি
–মাসিক বেতন: ১,৬০,০০০ টাকা
৪. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এম অ্যান্ড ই-ডাটা ম্যানেজমেন্ট)
–পদসংখ্যা: ১টি
–মাসিক বেতন: ১,৬০,০০০ টাকা
চাকরির মেয়াদের শর্ত
নিয়োগের মেয়াদ প্রাথমিকভাবে ১ বছর। তবে কাজের মূল্যায়নের ওপর ভিত্তি করে চুক্তি নবায়ন করা হবে।
আবেদনপ্রক্রিয়া
পদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত তথ্য পিকেএসএফের অফিশিয়াল ওয়েবসাইটে (www.pksf.org.bd) পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৭ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
/অ
