Published on
:
1 min read
ভারতের ক্রিকেট তারকারা তাদের আয়ের একটা বড় অংশ এখন রিয়েল এস্টেটে বিনিয়োগ করছেন। কেউ ভারতে আবার কেউ বিদেশে বিনিয়োগের দিকে ঝুঁকেছেন। এ বার এই তালিকায় নাম লেখালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদব। দুবাইতে বাড়ি কিনলেন তিনি। আর এই বাড়ির সঙ্গে যুক্ত রয়েছেন শাহরুখ খান।
কেন দুবাইকে প্রপার্টি কিনলেন সূর্য?
ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে সূর্যকুমার যাদব তাঁর বিনিয়োগের ঘোষণা করেন। যেখানে তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী দেবিশা শেট্টি। ভিডিয়োতে সূর্য বলেন, ‘আমি প্রথমবার দুবাইতে IPL খেলতে আসি ২০১৪ সালে, এর পর ২০২০ সালে। এখন গোটা ভারত দুবাইতে আসছে। এখানকার লাক্সারি ও জীবনযাপনের মান আলাদা। আমি মুম্বইতে থাকি, সেটা খুব নিরাপদ শহর এবং দুবাইও খুব নিরাপদ। এখানে এলে আমি খুব খুশি হই এবং আমি খুব রিল্যাক্সড ফিল করি।’
দুবাইকে কোথায় বাড়ি কিনলেন সূর্য?
সূর্যকুমার যাদব যেখানে বাড়ি কিনেছেন সেটার নাম Shahrukhz Residences। Danube Properties-এর সঙ্গে হাত মিলিয়ে শাহরুখ খান এই প্রোজেক্ট তৈরি করেছিলেন। এই বিষয়ে সূর্য বলেন, ‘আমি যখন শুনলাম শাহরুখ খান এই বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত তখন দ্বিতীয় কোনও ভাবনা আসেনি আমার মাথায়। এখানকার সবচেয়ে ভালো দিক হলো ইন্টিরিয়র।’ তবে কত টাকা খরচ করেছেন সূর্য তা জানা যায়নি।
মানিকন্ট্রোলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সূর্যর স্ত্রী দেবিশা মুম্বইয়ে চেম্বুরে ৭.১৮ কোটি টাকা দিয়ে এই বছর একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। এই নিয়ে তিনটে অ্যাপার্টমেন্ট কিনলেন সূর্য ও দেবিশা।
২০২৬ সালে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্য়। কিন্তু তারপর তাঁকে অধিনায়কের পদ থেকে বাদ দেন নির্বাচকরা। শুধু অধিনায়কের পদ থেকে সরানো নয়, সূর্যকে কোনও সিরিজ়ে সুযোগ দেওয়া হচ্ছে না।
