চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৪ শতাংশ।
বিশ্ববাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পণ্যের চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের অর্থনীতিতে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৪ শতাংশ। গতকাল প্রকাশিত সরকারি প্রাথমিক প্রাক্কলনে এসব তথ্য উঠে আসে।
এর আগের প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ২ শতাংশ। সে তুলনায় সর্বশেষ প্রান্তিকে প্রবৃদ্ধির গতি কিছুটা ধীর হলেও সামগ্রিক অর্থনীতি শক্তিশালী অবস্থানে রয়েছে বলে জানান দেশটির বিশ্লেষকরা। বিশেষ করে সিঙ্গাপুরের রফতানিমুখী উৎপাদন খাত এ প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। আলোচ্য প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ, যা আগের তিন মাসে ছিল ১২ দশমিক ৯ শতাংশ। খবর নিক্কেই এশিয়া
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
