মুরাদনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকা-ের অভিযোগে নবীপুর পূর্ব ও যাত্রাপুর ইউনিয়ন যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যুবদল। সোমবার উপজেলা আহ্বায়ক সোহেল সামাদ ও সদস্যসচিব সৈয়দ হাসান আহমেদের স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। শোকজ পাওয়া ২ যুবদল নেতা হলেন- নবীপুর পূর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মিয়া ও যাত্রাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদিম হায়দার। উপজেলা আহ্বায়ক সোহেল সামাদ বলেন, ওয়াসিম ও নাদিম সংগঠন বহির্ভূত কর্মকা-ে জড়িত থাকায় দলের ভাবমূর্তি নষ্ট হওয়ায় এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী ৭ দিনের মধ্যে সশরীরে উপজেলা আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের দপ্তরে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়।