
তোমার হাতে মাউস আছে
আমার হাতে লাটাই,
সকাল-দুপুর নদীর কাছে
বিকেল মাঠে কাটাই।
যন্ত্র নিচ্ছে তোমার থেকে
বিকেলগুলো কেড়ে,
পাখির মতো স্বাধীনতায়
উঠছি আমি বেড়ে।
এই প্রকৃতির খবর তুমি
না রাখ না কিছু,
জোসনা রাতে আমি ছুটি
জোনাকিদের পিছু।
কখন ফুটে শিউলি বকুল
আর রজনীগন্ধা,
নদীর পাড়ে দেখেছ কি
কেমনে নামে সন্ধ্যা?
মাউস হাতে বিশ্ব তোমার
হয়তো হাতের মুঠোয়,
রূপকথা রাত মায়ের গল্প
পাও কি তুমি দুটোয়?
রূপালী বাংলাদেশ
