রাজশাহী রেশম কারখানা জিম্মি করে নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম
বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: সংগৃহীত
-->রাজশাহী রেশম কারখানা বা এর কর্মকর্তাদের জিম্মি করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, কারখানা জিম্মি করে কোনো নেতাগিরি চলবে না। প্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষা ও উৎপাদন বাড়াতে যারা ভূমিকা রাখবেন, কেবল তাদেরই এখানে কাজ করার সুযোগ থাকবে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী রেশম কারখানা চত্বরে আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এদিন তুঁতচারা রোপণ এবং দীর্ঘদিন বন্ধ থাকা ১৫টি পাওয়ার লুম পুনরায় চালু করা হয়।
আরও পড়ুন
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী রেশম কারখানা এ অঞ্চলের মানুষের জীবিকা ও বহু পরিবারের আয়ের অন্যতম উৎস। দীর্ঘ প্রচেষ্টায় কারখানার ১৫টি লুম চালু করা সম্ভব হয়েছে। উৎপাদন বাড়াতে শিগগিরই সচল লুমের সংখ্যা ১৫ থেকে ২৫টিতে উন্নীত করা হবে।
তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে এবং নতুন পরিবেশ তৈরি করেছে। বর্তমান অনুকূল পরিবেশে প্রধানমন্ত্রী ইতিমধ্যে রেশম কারখানাকে পুনরুজ্জীবিত করার ঘোষণা দিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি আশাবাদী। রেশম বোর্ডের অধিদপ্তর সম্প্রসারণের দাবির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন
এর আগে কারখানা প্রাঙ্গণে তুঁতচারা রোপণ এবং ফিতা কেটে ১৫টি পাওয়ার লুমের উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন অতিথিরা। পরে তাঁরা চালু হওয়া পাওয়ার লুম ও সুতা তৈরির কারখানা পরিদর্শন করেন।
রেশম বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী রেশম কারখানায় মোট ৪২টি লুম রয়েছে। বন্ধ লুমগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সিল্ক কাপড়ের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় তাঁতিদের কর্মসংস্থান সৃষ্টি এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। রেশম গুটি উৎপাদনের প্রধান কাঁচামাল তুঁতপাতার টেকসই সরবরাহ নিশ্চিত করতে কারখানা চত্বর ও আশপাশের এলাকায় তুঁতচারা রোপণের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এম এ মান্নান এবং রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকারসহ রেশম কারখানার কর্মকর্তা-কর্মচারীরা।
এনায়েত করিম/এসএন
আরও পড়ুন
যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম
খবরের কাগজ ইনফোগ্রাফ
-->ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- মোছাম্মত হাজেরা বেগম (২৫), মো. আলম মিয়া (৩০), মোহাম্মদ মূছা (৩৩), আব্দুল্লাহ (৪০), ইসমাইল (৩৬), রাইসা মনি (১৯), রিপন (২৫), রাসেল (৩৪), রাতুল (২২), মো. আলী (২২), মো. রজ্জব আলী (২২), সাগর হোসেন (২৪), জীবন (২৫), মো. সাব্বির (২৭), মো. ইমরান হোসেন (৩০), আব্দুল্লাহ হৃদয় (২০), মো. ইমন শরীফ (১৯) ও মো. সুজন (২৫)।
আরও পড়ুন
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিফাত/
আরও পড়ুন
আরও পড়ুন
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম
খবরের কাগজ গ্রাফিকস
-->সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২১০ জন।
শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রামে দুইজন, ময়মনসিংহে একজন ও বরিশালে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৮৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ৪০ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯৭২ জনে।
আরও পড়ুন
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৮৭ হাজার ৬১৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৮০ হাজার ২ জন।
এএফ/
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম
খবরের কাগজ গ্রাফিকস।
-->গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৮১ জন।
শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৫ দিনে মারা গেছে ৯০ জন। এ ছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
বুলেটিনে আরও বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৮১ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৪৪০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৭৯ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ২১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এএফ/
আরও পড়ুন
আরও পড়ুন
একদিনে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১০, মামলা ৪৮
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পিএম
খবরের কাগজ গ্রাফিকস।
-->ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেপ্তার এবং ৪৮ টি মামলা করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪১, লালবাগ বিভাগ ৪০, ওয়ারী বিভাগ ৪৯, মতিঝিল বিভাগ ৩৮, তেজগাঁও বিভাগ ৬৭, মিরপুর বিভাগ ১৯৭, গুলশান বিভাগ ৪০, উত্তরা বিভাগ ৩০ জন ও গোয়েন্দা বিভাগ আটজনকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুইটি বিস্ফোরিত ককটেলের অংশ, ৮০০ গ্রাম গাঁজা, ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন, একটি চাপাতি, একটি কাটার, ১৩২ টি মোবাইল, একটি ট্রাক, একটি সিএনজি এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
এএফ/
