দুলছে গাড়ি, কাঁপছে রাস্তার বাতি, ভূমিকম্পের সেই দৃশ্য ভাইরাল
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি: ভিডিও থেকে
-->সামনে কাঁপছে গাড়ি, দুলছে রাস্তার বাতি, আর নিজের মোটরসাইকেল নিয়ে মাঝরাস্তায় থমকে গেলেন চালক- হঠাৎ এমন পরিস্থিতির মুখোমুখি হলে আপনার প্রতিক্রিয়া কী হতো? পানামায় শক্তিশালী ভূমিকম্পের সময় ধারণ করা একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ছে।
গত ৯ অক্টোবর (শুক্রবার) পানামায় আঘাত হানে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সেই সময় রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ মাটি কাঁপতে শুরু করতেই বদলে যায় চারপাশের দৃশ্য। সামনে থাকা গাড়িটি দুলতে দেখে চালকের মুখ থেকে বেরিয়ে আসে, ‘ওহ, ওহ!’ এরপর তিনি মোটরসাইকেল থামিয়ে নেমে পড়েন। মুহূর্তেই মোটরসাইকেলযাত্রা পরিণত হয় আতঙ্কের অভিজ্ঞতায়।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ভূকম্পনে চারপাশের দৃশ্য অস্বাভাবিকভাবে দুলছে। রাস্তার বাতি কাঁপছে, যানবাহনও স্থির থাকতে পারছে না। দৃশ্যটি দেখে অনেকেরই মনে হয়েছে, যেন বাস্তব নয়, কোনও ভিডিও গেমের দৃশ্য দেখছেন তারা!
আরও পড়ুন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘রাস্তার বাতিটা যেভাবে কাঁপছিল, তাতে আমি এতটাই আতঙ্কিত হতাম যে ওটার নিচে দাঁড়াতেই পারতাম না।’
আরেকজনের প্রতিক্রিয়া, ‘একেবারে ভিডিও গেমের মতো লাগছে!’
Imagine riding your bike when a 7.7 magnitude earthquake suddenly hits in Panama https://t.co/TM9Syk7ngk
— Surajit (@surajit_ghosh2) October 10, 2026
ভিডিওটি ভাইরাল হওয়ার পেছনে রয়েছে একটি বাস্তব বিপর্যয়ের অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ৯ অক্টোবর পানামার দক্ষিণাঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল দেশটির রাজধানী পানামা সিটি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল প্রায় ১২.৬ কিলোমিটার।
কম গভীরতায় সংঘটিত হওয়ায় ভূমিকম্পটির কম্পন বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির আশঙ্কায় সতর্কতাও জারি করা হয়েছিল, যদিও পরে তা প্রত্যাহার করা হয়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মূল ভূমিকম্পের পর পানামায় ২০০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে। এসব কম্পনে অন্তত ২৭ জন আহত হন এবং প্রায় ৯০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়।
পানামা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর কাছাকাছি অবস্থিত। এটি পৃথিবীর এমন একটি বিস্তীর্ণ অঞ্চল, যেখানে একাধিক টেকটোনিক প্লেটের পারস্পরিক ক্রিয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। ফলে মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।
এই ভিডিওর সবচেয়ে বড় শিক্ষা কী?
ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি না করে যতটা সম্ভব শান্ত থাকা জরুরি। বাইক বা গাড়ি চালানোর সময় কম্পন অনুভব করলে নিরাপদে থামতে হবে এবং ভবন, বিদ্যুতের খুঁটি, গাছ ও রাস্তার বাতির মতো ঝুঁকিপূর্ণ বস্তু থেকে দূরে থাকতে হবে। কম্পন চলাকালে নিরাপদ আশ্রয় নেওয়া এবং স্থানীয় জরুরি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূত্র: এনডিটিভি
অমিয়/
আরও পড়ুন
নেহা বোরা ভেবে অন্য নারীকে ধাওয়া করে পুলিশ
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
-->দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালে পরিচয় বিভ্রাটের এক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্কার্ফ, কালো ফ্রেমের চশমা ও মাস্ক পরা এক নারীকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরা ভেবে আটক করে পুলিশ। অথচ সেই সময় আসল নেহা বোরা অন্যত্র বিক্ষোভে অংশ নিচ্ছিলেন বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের কার্যক্রমে কথিত অনিয়ম এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার (১০ অক্টোবর) রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। সেই সময়ই এই বিভ্রান্তিকর ঘটনাটি ঘটে।

আরও পড়ুন
বিক্ষোভকারীদের যন্তর মন্তরে পৌঁছনো আটকাতে পুলিশ যখন তৎপর, তখন আরকে আশ্রম মার্গে নেহা বোরার মতো দেখতে এক নারীকে ঘিরে সন্দেহ তৈরি হয়। নিরাপত্তারক্ষীরা তাকে ছাত্রনেত্রী বলে ভুল করেন বলে জানা গেছে। পরে তাকে হেফাজতে নেওয়া হয়।
অন্যদিকে, আসল নেহা বোরা তখন কনট প্লেসে আইসার অন্যান্য সমর্থকের সঙ্গে বিক্ষোভে অংশ নিচ্ছিলেন। কড়া নিরাপত্তা ও ব্যাপক ধরপাকড়ের মধ্যে এই ঘটনা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করে।

বিক্ষোভের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় বার্তা পোস্ট করেছিলেন বোরা। তিনি লেখেন, “আপনারা কি আমার কথা মন দিয়ে শুনেছেন? ভালো করে দেখুন। প্রস্তুত থাকুন। সময় ও স্থান শিগগিরই জানানো হবে।”
2:30 PM at RK Ashram. https://t.co/G90fumjnzQ
— Neha (@neha_aisa) October 11, 2026
পরে দুপুর ২টা ৩০ মিনিটে আর কে আশ্রমে সমাবেশের ঘোষণা দিয়ে সমর্থকদের জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
কিন্তু আর কে আশ্রমে তার মতো দেখতে এক নারীকে ঘিরে যখন আলোচনা তুঙ্গে, তখন নেহা বোরা এক্সে জানান, তিনি ও অন্যান্য বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড পেরিয়ে কনট প্লেসে পৌঁছে গেছেন।
“আমরা ব্যারিকেড পেরিয়ে সিপি-তে পৌঁছে গিয়েছি,” পোস্টে লেখেন তিনি।
পরে নিজের মতো দেখতে অন্য এক নারীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন আইসার এই নেত্রী। মজার ছলে তিনি লেখেন, “দুই নেহার কাহিনি। কোনো কৌশল নয়, নিছক কাকতালীয় ঘটনা।”
We have crossed the barricades and reached CP. https://t.co/uULrZgQaG6
— Neha (@neha_aisa) October 11, 2026
শেষ পর্যন্ত বিজয় চকে নেহা বোরাকে আটক করা হয়।
পরিচয় বিভ্রাটের এই ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। ব্যাপক নিরাপত্তাব্যবস্থার মধ্যেও কীভাবে এই বিভ্রান্তি ঘটল, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। সূত্র: ট্রিবিউনইন্ডিয়া
অমিয়/
আরও পড়ুন
নিখুঁত হওয়ার তাড়না মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে: গবেষণা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:২৪ এএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএম
ছবি: সংগৃহীত
-->তরুণদের মধ্যে নিজেকে সবসময় নিখুঁত হিসেবে তুলে ধরার তাড়না বা 'পারফেকশনিজম' আশঙ্কাজনকভাবে বাড়ছে। তবে কোনো কিছু অর্জনের তীব্র আকাঙ্ক্ষার চেয়েও ভুল করা বা অন্যের কাছে ছোট হওয়ার ভয় তরুণদের বেশি গ্রাস করছে।
আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের (এপিএ) পিয়ার-রিভিউড জার্নাল সাইকোলজিক্যাল বুলেটিনে প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণায় এ তথ্য ওঠে এসেছে।
১ লাখ ৯০ হাজারেরও বেশি গবেষক, শিক্ষক ও বিশেষজ্ঞদের প্রতিনিধিত্বকারী বৈজ্ঞানিক সংস্থা এপিএ-তে প্রকাশিত এই গবেষণাকে গবেষকরা একটি 'পারফেকশনিজম মহামারি' হিসেবে উল্লেখ করেছেন।
আরও পড়ুন
লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের মনস্তত্ত্বের অধ্যাপক এবং এই গবেষণার প্রধান লেখক থমাস কারান জানান, পারফেকশনিজম এখন একটি বৈশ্বিক জনস্বাস্থ্য উদ্বেগ হিসেবে দাঁড়িয়েছে। যা তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্রমাবনতির পেছনে বড় অনুঘটক হিসেবে কাজ করছে।
তিনি এই প্রবণতা বৃদ্ধির পেছনে সামাজিক বৈষম্য বৃদ্ধি এবং ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দায়ী করেছেন। তরুণদের মানসিক স্বাস্থ্যসংকট কাটাতে এসব সাংস্কৃতিক ও অর্থনৈতিক উপাদানের দিকে নজর দেওয়া জরুরি বলে মনে করেন তিনি।
১৯৮৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮২ হাজারেরও বেশি আমেরিকান, কানাডিয়ান এবং ব্রিটিশ কলেজশিক্ষার্থীদের ওপর পরিচালিত ৩০৭টি গবেষণার তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, শিক্ষার্থীদের নিখুঁত হওয়ার প্রবণতা ক্রমাগত ঊর্ধ্বমুখী।
গবেষকরা ব্যাখ্যা করেছেন, পারফেকশনিজম বলতে কেবল কোনো কাজে ভালো করার ইচ্ছা বোঝায় না। এটি একটি বহুমুখী মানসিক অবস্থা যার মধ্যে রয়েছে নিজের জন্য অতিরিক্ত উচ্চমান নির্ধারণ করা, কঠোর আত্মসমালোচনা করা, অন্যেরা তার কাছে অতিরিক্ত প্রত্যাশা করছে বলে মনে করা এবং সামান্য ভুলে মাত্রাতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়া।
২০০০-এর দশকের শুরু থেকে সব ধরনের পারফেকশনিজম একই হারে বাড়েনি। গবেষণায় দেখা গেছে, নিজের উচ্চ লক্ষ্যপূরণের আকাঙ্ক্ষার চেয়ে ব্যর্থতার ভয়, সিদ্ধান্তহীনতা এবং অপরের নেতিবাচক মূল্যায়নের তীব্র আশঙ্কার মতো মানসিক উদ্বেগগুলো অনেক দ্রুত গতিতে বেড়েছে।
গবেষণায় অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে এই মানসিক পরিবর্তনের এক স্পষ্ট যোগসূত্র তুলে ধরা হয়েছে।
দেখা গেছে, যখন মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) ধীরগতিতে বাড়ে, তখন তরুণদের মধ্যে কঠোর চেষ্টার মাত্রা বাড়ে। আবার যখন সমাজে অর্থনৈতিক বৈষম্য বাড়ে, তখন ভুল করা এবং অন্যদের নেতিবাচক মতামতের ভয় তরুণদের মানসিকভাবে গ্রাস করতে শুরু করে।
অধ্যাপক কারান তার জনপ্রিয় বই দ্য পারফেকশন ট্র্যাপ এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করে বলেন, অর্থনৈতিক সুযোগের অভাব দেখা দিলে তরুণরা নিজেদের কঠোর পরিশ্রম দিয়ে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করে। আর বৈষম্য বাড়লে অন্যদের দৃষ্টিভঙ্গি ও ভুলের আশঙ্কাই তরুণ মানসিকতার প্রধান উদ্বেগ হয়ে ওঠে।
গবেষকদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে পারফেকশনিজমের ধরন বদলালেও মানসিক স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাব একই রয়ে গেছে। যাদের মধ্যে নিখুঁত হওয়ার তাড়না বেশি, তাদের মধ্যে বিষণ্নতা (ডিপ্রেশন) ও দুশ্চিন্তার (অ্যাংজাইটি) লক্ষণ অনেক বেশি দেখা যায়। পারফেকশনিজমের এই বৃদ্ধি ভবিষ্যতে আরও বড় ধরনের সামাজিক ও মানসিক স্বাস্থ্যসংকট তৈরি করতে পারে বলে তারা সতর্ক করেছেন।
তামান্না রুপা/
আরও পড়ুন
নাইটি পরে অ্যাম্বুলেন্সে এসে এটিএম লুট
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৬ এএম
ছবি: সংগৃহীত
-->তেলেঙ্গানার কামারেড্ডি জেলায় এক দুর্ধর্ষ ও অদ্ভুত চুরির ঘটনা ঘটেছে। নাইটি ও মাস্ক পরা একদল দুষ্কৃতকারী জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্সে চেপে একটি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এটিএম বুথ ভেঙে নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
রবিবার (১১ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে।
In an unusual ATM robbery, unidentified miscreants allegedly wearing nighties and masks arrived in an ambulance and broke into a State Bank of India (SBI) ATM in Telangana's Kamareddy district in the early hours of Sunday. CCTV footage captured the suspects arriving in an ambulance, wearing nighties and masks, damaging the SBI ATM with cutters and fleeing with cash around 1-1.30 am on October 11. Read more: https://t.co/qX5gOZFkWl
— NDTV (@ndtv) October 12, 2026আরও পড়ুন
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে একটি অ্যাম্বুলেন্সে করে কয়েকজন লোক এসে পৌঁছায়। তাদের পরনে ছিল নাইটি এবং মুখে মাস্ক। তারা কাটার মেশিন দিয়ে এসবিআইয়ের এটিএম মেশিনটি কেটে ভেতরের নগদ টাকা নিয়ে চম্পট দেয়।
পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা এটিএম মেশিনটি দুমড়েমুচড়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং একটি মামলা করে। অপরাধীদের গতিবিধি শনাক্ত ও তাদের পরিচয় বের করতে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।
লুট হওয়া টাকার সঠিক পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি; এটিএমের ক্যাশ ব্যালেন্স হিসাব করে লোকসানের পরিমাণ নির্ধারণ করার কাজ চলছে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি আসল ছিল নাকি নজর এড়াতে ভুয়া গাড়ি ব্যবহার করা হয়েছে, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, এর মাত্র কয়েক সপ্তাহ আগে গত ১৯ সেপ্টেম্বর করিমনগরের উপকণ্ঠে দুর্শেদ ও থিম্মাপুরে একইভাবে দুটি এসবিআই এটিএমে হামলার ঘটনা ঘটেছিল। সে সময়ও দুষ্কৃতকারীরা নারীদের পোশাক পরে এবং গ্যাস কাটার ব্যবহার করে সিসিটিভি ক্যামেরায় নজরদারি আড়াল করার চেষ্টা করেছিল।
তামান্না রুপা/
আরও পড়ুন
টানা ২৮ বছর হেঁটে ও সাঁতরে বিশ্ব ঘুরে নিজ দেশে ফিরলেন ব্রিটিশ অভিযাত্রী
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম
আপডেট: ১১ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত
-->কোনো ধরনের যানবাহন ছাড়া টানা ২৮ বছর ধরে প্রায় ৫০ হাজার কিলোমিটার পথ হেঁটে ও সাঁতরে বিশ্বভ্রমণ শেষে যুক্তরাজ্যে ফিরেছেন ব্রিটিশ অভিযাত্রী কার্ল বুশবি।
দক্ষিণ আমেরিকার চিলি থেকে শুরু হওয়া এই দীর্ঘ ও অবিশ্বাস্য পদযাত্রার পর সাউথ ইংল্যান্ডের ডোভারের কাছে একটি সমুদ্রসৈকতে তার পৌঁছানোর খবরটি প্রকাশ করে তার টিম।
এত বছর পর দেশের মাটিতে ফিরে এসে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কার্ল বুশবি জানান, দীর্ঘদিন পর যুক্তরাজ্যের মাটি ছুঁতে পেরে ভীষণ ভালো লাগছে।
আরও পড়ুন
তিনি বলেন, পথচলাটা মোটেও সহজ ছিল না, আর সেটাই তো এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল। এতেই প্রমাণ হয় যে, মানুষ যতটা নিজেকে ভেবে থাকে, সে তার চেয়েও অনেক বেশি সক্ষম। আমরা প্রত্যেকেই কল্পনার চেয়ে অনেক বেশি কিছু অর্জন করতে পারি।
দীর্ঘ এই দীর্ঘযাত্রায় তাকে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। দীর্ঘ সময় ধরে রাশিয়ার পক্ষ থেকে ভিসা না পাওয়া, ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিকসংকট এবং পরবর্তীতে কোভিড-১৯ মহামারির কারণে তার এই যাত্রায় বেশ কয়েকবার বিরতি দিতে হয়েছিল।
দীর্ঘ সময় পর স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, ‘আমাকে আবার বাস্তব দুনিয়ায় থিতু হওয়ার চেষ্টা করতে হবে, কারণ আমি যখন বাড়ি ফিরছি, তখন আমার কাছে কিছুই নেই। তবুও এই বৈশ্বিক অভিযান মানুষের অদম্য ইচ্ছাশক্তি ও ধৈর্যের এক অনন্য ইতিহাস হয়ে থাকবে।’
খাদিজা রুমি/
