জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন পেসার তাসকিন আহমেদ। ম্যাচের শুরুতেই জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন তিনি। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন টাইগার পেসার।
বুধবার (২১ অক্টোবর) পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন তাসকিন। একই সঙ্গে বোলারদের তালিকায় উন্নতি হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামেরও।
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও বল হাতে কার্যকর ছিলেন তাসকিন। ৪৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। এই পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১২তম স্থানে উঠে এসেছেন এই পেসার।
অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭ রান দিয়ে ২ উইকেট নেওয়া শরিফুল ইসলাম এগিয়েছেন ২ ধাপ। বর্তমানে তিনি রয়েছেন ১১তম স্থানে। শরিফুলের রেটিং পয়েন্ট ৫৮৭, আর তাসকিনের ৫৮৬। দুজনই নিজেদের ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করেছেন।
ওয়ানডে বোলারদের বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞ এই অফস্পিনিং অলরাউন্ডারের অবস্থান নবম।
এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ৪৬ রানের লড়াকু ইনিংস খেলে ব্যাটারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তানজিদ হাসান তামিমের। ৩ ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে ২১তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তানজিদের ওপরে বাংলাদেশের আর কোনো ব্যাটার নেই।
যে আই
