খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটায় নির্বাচনী গনসংযোগ করেছেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও কপিলমুনি ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি “শেখ আবু তালেব।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আবু তালেব তার কর্মী সমর্থকদের নিয়ে আগড়ঘাটা বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও শ্রেণী- পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন ও তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও তা সমাধানের আস্বাসও দেন তিনি ৷
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রায় প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন জায়গায় শেখ আবু তালেব গণসংযোগ ও মতবিনিময় করে আসছেন। গণসংযোগকালে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেওয়া কাজগুলোও তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন। এছাড়াও গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়ন, ইউনিয়ন পরিষদ কর্তৃক সকল সেবা প্রদান, মাদক, কি’শোর’গ্যাং, বাল্যবিবাহ ও দূ’র্নী’তিমু’ক্ত একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সকলের কাছে দোয়া চান ৷
শনিবার গণসংযোগকালে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান কপিলমুনি ইউনিয়ন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আবু হানিফ, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ৭ নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি বুলবুল আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিনারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ইসাহাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও কপিলমুনি সদর ৪ নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি জিএম ফারুক হোসেন, জেলা শ্রমিক দলের সাবেক সদস্য আবুল হোসেন, যুবদল নেতা জাহিদুল ইসলাম, সোহেল সুমন ও হাসান সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।
The post পাইকগাছার আগড়ঘাটায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের গনসংযোগ appeared first on Dhaka Protidin.
