একসঙ্গে বসে বন্ধুদের সঙ্গে গল্প করতে আমাদের ভালো লাগে। সেই আড্ডার মধ্যেই যদি পড়াশোনাটাও হয়ে যায়, তাহলে কেমন হয়?
আমার মনে হয়, একসঙ্গে পড়লে শেখার অভিজ্ঞতা আরও আনন্দের হতে পারে।
অনেক সময় বই পড়ে কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়। আবার ক্লাসে শিক্ষকের কাছে প্রশ্ন করতেও সংকোচ লাগে। কিন্তু বন্ধুদের সঙ্গে পড়ার সময় একই বিষয় নিয়ে আলোচনা করা যায়।
কেউ একটি বিষয় ভালো বুঝলে অন্যকে বুঝিয়ে দিতে পারে। আবার কোনো প্রশ্নের উত্তর কারও জানা না থাকলে সবাই মিলে বই দেখে উত্তর খোঁজা যায়।
একসঙ্গে পড়ার আরেকটি ভালো দিক হলো, অন্যের চিন্তা ও ব্যাখ্যা থেকে নতুন কিছু শেখা যায়। একই বিষয় একজন যেভাবে বোঝে, অন্যজন হয়ত সেটি ভিন্নভাবে বুঝতে পারে।
এতে বিষয়টি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা তৈরি হয়। নিজের ভাষায় বন্ধুকে কোনো বিষয় বুঝিয়ে বলার মধ্য দিয়েও নিজের শেখা যাচাই করা যায়।
তবে দলবদ্ধভাবে পড়তে বসে শুধু গল্প করলে পড়া আর এগোয় না। আবার সবার শেখার গতিও এক রকম নয়। তাই একে অন্যের প্রতি ধৈর্য রাখা এবং সবার মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আমার মনে হয়, পড়াশোনা সবসময় একা করার বিষয় নয়। বন্ধুদের সঙ্গে শেখার মধ্যেও আনন্দ আছে।
এছাড়া একসঙ্গে পড়তে গিয়ে শুধু বইয়ের জ্ঞান নয়, সহযোগিতা করা, মন দিয়ে অন্যের কথা শোনার অভ্যাসও তৈরি হতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।
