দেশের তিন জেলায় জনবল নিয়োগ দেবে ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠানটি আয়েশা আবেদ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি তাদের কোয়ালিটি কন্ট্রোল বিভাগ অ্যাসিস্ট্যান্ট/ অ্যাসোসিয়েট অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
গত ১৯ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: আয়েশা আবেদ ফাউন্ডেশন
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/ অ্যাসোসিয়েট অফিসার
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: টেক্সটাইল ও গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা (ফেব্রিক পরিদর্শন, কাটিং, ওয়াশিং ও কালার ব্লিডিং)।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: মাগুরা, মানিকগঞ্জ, শেরপুর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬
