দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। ফের কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে অভিনেতা, স্বামী রণবীর সিং-এর সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছিলেন দীপিকা। এবার ছোটমেয়ের নাম প্রকাশ করলেন তিনি, শুধু তাই-ই নয়, মেয়ের ছবিও প্রকাশ্যে আনলেন।
https://www.instagram.com/p/DetxKb1sKKD
দীপিকা দুর্গাপুজোর নবমীতে ছোটমেয়ের ছবি ভাগ করে লেখেন একরত্তির নাম রেখেছেন দেবী পাড়ুকোন সিং। অভিনেত্রীর ভাগ করা ছবিতে দেখা যাচ্ছে তিনি দেবীকে কোলে নিয়ে আছেন, আর দুয়া রয়েছে বাবা রণবীরের কোলে। বোনকে আদরে ভরিয়ে দিচ্ছে ছোট্ট দুয়া। ছবি দেখে মনে হচ্ছে সোনালী আভায় সেজে উঠেছে দীপিকা-রণবীরের চারজনের সংসার।
দিদি দুয়ার সঙ্গে নামের মিল রাখা হয়েছে দেবীর। ছোট্ট দেবীকে দেখে দারুণ উচ্ছ্বসিত রণবীর-দীপিকার অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় 'দীপ-বীর'-এর পরিবারকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, বড়মেয়ে দুয়ার জন্মের পরে অভিনেত্রী ফের মা হওয়ার সিদ্ধান্ত নেন। এক মেয়ের পর আবার রণবীর-দীপিকার ঘরে এল কন্যা সন্তান। এ যেন লক্ষ্মী-সরস্বতী! সন্তানদের লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন রণবীর-দীপিকা। তাই দুয়াকে যেমন পাপারাজ্জিদের ক্যামেরা থেকে দূরে রাখেন তাঁরা, তেমনই ছোটমেয়ে দেবীর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা দম্পতি।
https://www.youtube.com/watch?v=dIQLVUVk9jc
