চাঁদপুর জেলায় ৫ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকা বীমাদাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। গত রবিবার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আলী বলেন, বীমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা, তাই গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রকল্প ইনচার্জ মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন ও মো. খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া, নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান ও মো. বিল্লাল হোসেন।
