ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন হচ্ছে।’
প্রথমবারের মতো বাংলাদেশে এই উদ্যাপনে এসে নিজের দেশের সঙ্গে সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পান বলে জানান তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার এ কথা বলেন।
সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি উল্লেখ করে ত্রিবেদী বলেন, ‘পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে আনন্দ ভাগাভাগি করতে।’
এ সময় দেশ ও দশের শান্তি ও মঙ্গল প্রার্থনা করে অঞ্জলি দেন তিনি। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে বলেও প্রত্যাশা করেন দীনেশ ত্রিবেদী।
