Published : 18 Oct 2026, 09:51 PM
Updated : 18 Oct 2026, 09:51 PM
ভারতের মুম্বাইতে জনপ্রিয় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে।
রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি টাইগারকে লক্ষ্য করে গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে টাইগার বেঁচে যান। তবে গুলিতে তার গাড়ির চালক আহত হন।
এনডিটিভির খবর অনুযায়ী, রোববার একটি ফুটবল মাঠ থেকে বেরিয়ে আসার সময় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই একটি ভিডিও সামনে আসে, যেখানে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি নিজেকে সন্ত্রাসী গ্রুপ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন।
সেখানে ওই ব্যক্তি বলেন, টাইগার শ্রফ তাদের ‘হিট লিস্টে’ রয়েছেন। কারণ তিনি তাদের নির্দেশ মানছিলেন না এবং আরেক বলিউড নায়ক সালমান খানের সঙ্গে কাজ করছিলেন।
গুজরাটের কারাগারে বন্দি বিষ্ণোই এর আগেও একাধিকবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন।
বিস্তারিত আসছে…
