জীবনানন্দ দাশ বাংলা ভাষার অন্যতম প্রধান কবি। তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলা কাব্যান্দোলনে রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি। তার দৃষ্টিতে ছিল চেতনা থেকে নিশ্চেতনা ও পরাচেতনার শব্দরূপ আবিষ্কারের ঘোর। জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশ হয় ১৯২৭ সালে। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে— ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন। ঔপন্যাসিক ও গল্পকার হিসেবেও স্বতন্ত্র প্রতিভার ছাপ রাখা এই কবি ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন।
