[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ২৪ অক্টোবর ২০২৬
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ (৩২) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাজীপাড়ার আবু বক্করের ছেলে ও রংপুর জেলার সদর হরকলি চৌরাপাড়ার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)। এঘটনায় আরও প্রায় ১০ জন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিলেট যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া
