
নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। বাংলাদেশ বুলেটিন
নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ডিউটিরত পুলিশ সদস্যদের ব্রিফিং করেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। নেত্রকোনা পুলিশ লাইন্সে সকাল ১০ব্রিফিংয়ে টায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য।
তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে সতর্ক নজরদারি রাখতে হবে।আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী ব্যবহার করতে হবে। ডিউটির সময় সর্বোচ্চ ধৈর্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সিসিটিভি ক্যামেরা, চেকপোস্ট ও টহল কার্যক্রম সর্বদা সক্রিয় রাখতে হবে। সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চিহ্নিত হলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ভিড় নিয়ন্ত্রণে সচেতনভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে হবে।
আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে স্থানীয় পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রাখতে হবে। ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন বা অন্যান্য কাজে অমনোযোগিতা করা যাবে না। জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ জাগিয়ে তোলার মতো আচরণ করতে হবে। উৎসব চলাকালীন প্রতিটি সদস্যকে সতর্ক, সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে।
তিনি আরও বলেন “আপনাদের নিষ্ঠা, আন্তরিকতা ও সতর্কতাই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপন সম্ভব।
ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বপন কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) গোলাম মোস্তফা, মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবুল খায়েরসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।
