লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন রামগতি-কমলনগরের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন। এ সময় তিনি প্রতিটি পূজামণ্ডপে গরিব মহিলাদের মাঝে দুই হাজার পিস শাড়ি ও নগদ দশ হাজার টাকা করে প্রতিটি মণ্ডপে বিতরণ করেন।
এ ছাড়া মানবিক সহায়তার অংশ হিসেবে শারীরিক প্রতিবন্ধী রুপন চন্দ্র শীলকে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন। তার এই সহায়তা অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তার এই পরিদর্শন ও সহায়তা কার্যক্রমে স্থানীয় পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আনন্দ ও সম্প্রীতির পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পরিদর্শনকালে রামগতি পৌরসভার ঐতিহ্যবাহী শ্রী শ্রী বড়াকর্তার আশ্রম দুর্গাপূজা মণ্ডপে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুড়াকর্তা আশ্রম কমিটির সভাপতি বাবু অপরূপ দাসের সভাপতিত্তে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগতি-কমলনগরের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহছান উদ্দিন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান এছাড়া উপস্থিত ছিলেন- রামগতি উপজেলা বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন, রামগতি পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র শাহেদ আলী পটু, জেলা বিএনপি’র সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ জুয়েল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আল আমিন ও পূজামণ্ডপের সভাপতি প্রাণগোবিন্দ দাস, সাধারণ সম্পাদক সঙ্গত দাস প্রমুখ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রণয় দাস।
