আজ ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় বাংলাদেশি পরিচয় ধারণ করে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এই চেতনাকে ধারণ করে দেশের শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক ধারা বজায় রাখা এবং মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ দেশে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মিলেমিশে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে। দেশের মানুষের ঐক্য ও সম্প্রীতি অটুট রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিভিন্ন সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, পূজা উদ্যাপনের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বরাদ্দ ও সহায়তা সরকারি নির্দেশনা এবং নির্ধারিত নীতিমালা অনুসরণ করে বণ্টন করতে হবে।
সভায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মাদক এখন দেশের জন্য একটি গুরুতর সমস্যা। এ সমস্যা নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
দুর্গাপূজায় মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলা ও পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তিনি আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
