টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনে প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সালমিন মান্নান স্নিগ্ধা, চিকিৎসক নাসরিন সুলতানাসহ সাংবাদিক ও অভিভাবকেরা।
বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা বাল্যবিবাহের কুফল এবং তা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এমএস/
