প্রথমবার হতে চলেছে আন্তঃসার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সার্ভিসেস দল নিয়ে প্রথমবার হতে চলেছে আন্তঃসার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রথমবার আয়োজিত আসরে চার দল অংশ নেবে। শুক্র ও শনিবার বসবে আসরটি। বৃহস্পতিবার ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির সভাকক্ষে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান এতথ্য জানান।
আসরে অংশ নিতে চলা চার দল- বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল এবং বর্ডার গার্ড বাংলাদেশ। মোট ১৪ ইভেন্টের ৭টি ক্যাটাগরিতে ছেলেরা এবং ৭টি ক্যাটাগরিতে মেয়েরা অংশ নেবে।
মোট প্রতিযোগীর সংখ্যা ১০০ জন, ২৯ জন নারী এবং ৭১ জন পুরুষ। প্রথমবার আসর হলেও কোন প্রাইজমানি থাকছে না। চ্যাম্পিয়ন এবং রানার্সআপদের জন্য থাকছে ট্রফি।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অতিথি থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন, পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী এবং ফিওনা লাক্সয়ারি রিসোর্টের চেয়ারপার্সন সাইয়ারা হোসাইন মনা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
