বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল, বহুলী ও খোকশাবাড়ী ইউনিয়ন যুবদলের যৌথ উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় বহুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
শিয়ালকোল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইসহাক আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল আমিন খান। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাদ, সাধারণ সম্পাদক তৌহিদ আলম, বহুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং খোকশাবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি হাফিজুর রহমান খোকা।
সভা সঞ্চালনা করেন খোকশাবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাসেদ রোকনী ও বহুলী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মামুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ, বহুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলীসহ তিন ইউনিয়নের যুবদল ও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।
সভায় আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করতে বিভিন্ন প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
The post সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা appeared first on ভোরের চেতনা.
