প্রতিমন্ত্রী বলেন, ‘মানসম্মত শিক্ষার প্রসারে বর্তমানে ৪৭টি বিয়াম প্রতিষ্ঠান কাজ করছে। এ ধরনের প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জেলা ও উপজেলায় ছড়িয়ে দেয়া হবে।’ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্ভাবনী শিক্ষার ওপর জোর দেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে সমতা আনতে অভিন্ন পোশাক ও দুপুরের খাবার চালু হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। গতকাল রাজধানীর বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেন, ‘মানসম্মত শিক্ষার প্রসারে বর্তমানে ৪৭টি বিয়াম প্রতিষ্ঠান কাজ করছে। এ ধরনের প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জেলা ও উপজেলায় ছড়িয়ে দেয়া হবে।’ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্ভাবনী শিক্ষার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী পদক্ষেপ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রবর্তিত অবৈতনিক নারী শিক্ষা ও উপবৃত্তির ফলে আজ প্রশাসন, চিকিৎসা ও প্রকৌশলসহ সর্বস্তরে নারীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুল মালেক। উপস্থিত ছিলেন অধ্যক্ষ সাজ্জাদুর রহমান।