Published : 19 Oct 2026, 09:40 PM
Updated : 19 Oct 2026, 09:40 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।
সোমবার গাজীপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক গাজী দেলোয়ার হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবু তাহের নয়ন।
দণ্ড পাওয়া শফিকুল ইসলাম খন্দকার (৪০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের বাসিন্দা।
মামলা থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৩ জুলাই মাওনা চৌরাস্তা এলাকার একটি ভবনের ফ্ল্যাটে আট বছরের এক মেয়েকে ধর্ষণ করা হয়।
ঘটনার দুই দিন পর ১৫ জুলাই শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় শফিকুলের বিরুদ্ধে মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে
যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
